লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-১২ ১৫:০৩:৪১


সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১২০ কোটি ৯৯ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।  লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা পাওয়ার গ্রিডের শেয়ার লেনদেন হয়েছে ৭০ কোটি ৯৪ লাখ ৮৩ হাজার টাকার।

৬৪ কোটি ১০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বিডি ফাইনান্স।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সোনালি লাইফ, লাফার্জ হোলসিম, কাট্টালি টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা, আলিফ, লংকা বাংলা ফাইন্যান্স ও কেয়া কসমেটিক লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১৫:০৩/১২/৭/২০২১