শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ডের রেকর্ড লভ্যাংশ ঘোষণা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৭-১৪ ২০:৫৫:১২
২০২০-২০২১ অর্থবছরে শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ড ইউনিটহোল্ডারদের জন্য রেকর্ড পরিমাণ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এই সময়ের জন্য ফান্ডের ট্রাস্টি ২০ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।
বুধবার ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩০ জুন সমাপ্ত ২০২০-২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক ফলাফল পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত হয়। ৩০ জুন, ২০২১ তারিখে যাদের হাতে ফান্ডের ইউনিট ছিল, তারা এ লভ্যাংশ পাবেন। আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয় ২ টাকা ৮৮ পয়সা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
কোম্পানি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,রিসার্চ ও ফান্ড ম্যানেজমেন্টে দক্ষতার প্রতিফলন দেখা যায় ফান্ডটির ২০২০-২০২১ অর্থবছরের পারফরম্যান্সে। ২০২০ সালে প্রথম লকডাউনের পর পুঁজিবাজারে ভি-আকৃতির পুনরুদ্ধারে সহায়তায় ফান্ডটি সম্প্রতি শেষ হওয়া অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৬২ দশমিক ৫ শতাংশ মুনাফা অর্জন করেছে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হাসান বলেন, “গবেষণা এবং শৃঙ্খলাই মূলত আমাদের ভাল পারফরম্যান্সের মূল চাবিকাঠি।বিনিয়োগকারীদের অন্যান্য বিনিয়োগ মাধ্যম থেকে ভাল মুনাফা দেয়ার জন্য আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। তিনি আরো বলেন, শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট বিনিয়োগকারীদের আর্থিক লক্ষ্য অনুযায়ী চাহিদা পূরণের জন্য বিভিন্ন ধরণের মিউচুয়াল ফান্ড সরবরাহের মাধ্যমে পুঁজিবাজারের বিকাশে একান্তভাবে কাজ করছে।”






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














