আইডিএলসি গ্রোথ ফান্ডের ১৫% লভ্যাংশ ঘোষণা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৭-১৪ ২২:৩৫:৫১
বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড আইডিএলসি গ্রোথ ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ট্রাস্টি ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
বুধবার ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩০ জুন সমাপ্ত ২০২০-২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়। ৩০ জুন, ২০২১ তারিখে যাদের হাতে ফান্ডের ইউনিট ছিল, তারা এ লভ্যাংশ পাবেন। আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয় ৩ টাকা ৬০ পয়সা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














