লেনদেনের শীর্ষে বেক্সিমকো
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-১৫ ১৫:৩৪:১৪
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, কোম্পানিটির ১৭২ কোটি ৩২ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সাইফ পাওয়ারের শেয়ার লেনদেন হয়েছে ৫৫ কোটি ৯৬ লাখ ৮ হাজার টাকার।
৪৩ কোটি ৮৪ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে লাফার্জ হোল সিম বাংলাদেশ লিমিটেড।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে – শাইনপুকুর সিরামিক, ফুয়াং ফুড, একটিভ ফাইন, ফুয়াং সিরামিক, পাওয়ার গ্রিড, অরিয়ন ফার্মা ও বিডি থাই লিমিটেড ।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১৫:৩৩/১৫/৭/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













