ইউসিবি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-১৫ ২০:১৮:৪৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (​ইউসিবি) লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে সমন্বিতভাবে (এপ্রিল’২১-জুন’২১) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৪০ পয়সা।

এদিকে ছয় মাসে (জানুয়ারি-জুন’২১) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.০২ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৭২ পয়সা।

আর দ্বিতীয় প্রান্তিকে এককভাবে (এপ্রিল’২১-জুন’২১) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৪১ পয়সা।

অন্যদিকে, ছয় মাসে (জানুয়ারি-জুন’২১) কোম্পানিটির শেয়ার প্রতি একক আয় (ইপিএস) হয়েছে ১.২১ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি একক আয় (ইপিএস) ছিল ৭৩ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ৩০ টাকা ৩৫ পয়সা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এএ