লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-১৮ ১৬:২৪:২৮


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৫২ কোটি ৫৯ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এসএস স্টিলের শেয়ার লেনদেন হয়েছে ৫০ কোটি ৮৩ লাখ ৭৫ হাজার টাকার।

৩২ কোটি ৭৮ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ফুয়াং সিরামিক ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সাইফ পাওয়ার, শাইনপুকুর সিরামিক, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনিকাম ফান্ড, লাফার্জ হোলসিম, একটিভ ফাইন, ফরচুন সুজ ও পাওয়ার গ্রিড লিমিটেড ।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১৬:২৪/১৮/৭/২০২১