বিসিবি আইসিএল গ্রোথ ফান্ডের ৮% লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-১৮ ২০:৫৭:১৪
বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড বিসিবি আইসিএল গ্রোথ ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ট্রাস্টি ৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
রোববার (১৮ জুলাই) ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩০ জুন সমাপ্ত ২০২০-২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়।
৩০ জুন, ২০২১ তারিখে যাদের হাতে ফান্ডের ইউনিট ছিল, তারা এ লভ্যাংশ পাবেন। আলোচ্য সময়ে ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী এনএভি হয়েছে ১১ টাকা ৮১ পয়সা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














