লেনদেনের শীর্ষে সাইফ পাওয়ারটেক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-২৭ ১৩:৫৩:১৩


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৬৪ কোটি ৩৪ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ার লেনদেন হয়েছে ৫০ কোটি ৯০ লাখ ৬৫ হাজার টাকার।

৪৮ কোটি ৭১ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জিপিএইচ ইস্পাত, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, এনআরবিসি ব্যাংক, ফু-ওয়াং সিরামিক, একটিভ ফাইন, জেনেক্স ইনফোসিস ও অরিয়ন ফার্মা লিমিটেড ।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১৩:৫৪/২৭/৭/২০২১