ফনিক্স ইন্স্যুরেন্সের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৭-২৮ ১০:৩৪:৫৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ফনিক্স ইন্স্যুরেন্সের এক উদ্যোক্তা শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা আজিজ আল মাহমুদের কাছে ১৮৮ লাখ ১৭ হাজার ১২০টি শেয়ার রয়েছে। এখান থেকে তিনি ৮ লাখ ১০ হাজার শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই উদ্যোক্তা তার ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১০:৩২/২৮/৭/২০২১