প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-২৯ ১১:৪৫:৫১


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে ২ কোটি ৫৮ লাখ টাকার প্রিমিয়াম আয় বেড়েছে। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯৯ কোটি ২০ লাখ টাকা।

আগের বছর একই সময় ছিল ৯ কোটি ৭২ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৫৭৯ কোটি ২৮ লাখ টাকা।

এদিকে বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন,২১)কোম্পানিটির প্রিমিয়াম আয় বেড়েছে ৪ কোটি ৭২ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯৯ কোটি ২০ লাখ টাকা।

আগের বছর কোম্পানিটির প্রিমিয়াম আয় হয়েছিল ১০ কোটি ৯৩ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৫৭৯ কোটি ২৮ লাখ টাকার।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১১:৪৫/২৯/৭/২০২১