বিক্রেতা সংকটে হল্টেড ৪ কোম্পানির শেয়ার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-০৫ ১১:৪৫:৩৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ার ও ইউনিট বিক্রি করার মতো কোনো বিনিয়োগকারী নেই। বৃহস্পতিবার লেনদেন চলাকালীন সময় কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়েছে। অর্থাৎ কোম্পানিগুলোর শেয়ার দর বেড়ে হল্টেড হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্যজানা গেছে।
কোম্পানিগুলোর হলো : ঢাকা ডাইং, পেপার প্রসেসিং, সিমটেক্স এবং সেন্ট্রাল ফার্মা।
জানা গেছে, মঙ্গলবার ঢাকা ডাইংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৪.৪০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৬.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৪০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
পেপার প্রসেসিং : মঙ্গলবার পেপার প্রসেসিং শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩৮.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৫২.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫২.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৩.৮০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।
সিমটেক্স : মঙ্গলবার সিমটেক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২১.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৩.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.১০ টাকা বা ৯.৮১ শতাংশ বেড়েছে।
সেন্ট্রাল ফার্মা : মঙ্গলবার সেন্ট্রাল ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৮.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৮০ টাকা বা ৯.৫৭ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১১:৪৫/৫/৮/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













