গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৮-০৫ ১৮:১৫:২৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ট্রাস্টি কমিটি। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩০ জুন সমাপ্ত ২০২০-২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়।

আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয় ২ টাকা ১৩ পয়সা। সমাপ্ত সময়ে ফান্ডটি বাজার মূল্য অনুযায়ী এনএভি হয়েছে ১১ টাকা ৬৯ পয়সা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/আরএইচ