শীর্ষ ডিলারের অবস্থান ধরে রেখেছে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৮-০৯ ১১:৩৩:১০


গত জুন মাসের শীর্ষ ডিলারের তালিকায় প্রথম স্থানে ছিল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। জুলাইয়েও ধারবাহিকতা বজায় রেখে প্রথম স্থান ধরে রেখেছে কোম্পানীটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রকাশিত শীর্ষ ডিলারের তালিকায় এ তথ্য উঠে এসেছে।

তালিকায় শীর্ষ ডিলারের দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। এরপর তৃতীয় স্থানে রয়েছে উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।

এছাড়া চতুর্থ স্থানে রয়েছে ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড, পঞ্চম ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, ষষ্ঠ শেলটেক ব্রোকারেজ লিমিটেড, সপ্তম প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, অষ্টম আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড, নবম আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড এবং দশম স্থানে রয়েছে ইউনিরয়েল সিকিউরিটিজ লিমিটেড।

এরপর যথাক্রমে রয়েছে শাকিল রিজভী স্টক লিমিটেড, দোহা সিকিউরিটিজ লিমিটেড, এমটিবি সিকিউরিটিজ লিমিটেড, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেড, এনবিএল সিকিউরিটিজ লিমিটেড, স্কয়ার সিকিউরিটিজ ম্যানেজমেন্ট লিমিটেড, এনএলআই সিকিউরিটিজ লিমিটেড ও এম সিকিউরিটিজ লিমিটেড।

উল্লেখ্য, জুন মাসের শীর্ষ ডিলারের তালিকায় প্রথম স্থানে ছিল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। দ্বিতীয় স্থানে ছিল উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। এরপর তৃতীয় স্থানে ছিল ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। এছাড়া চতুর্থ ও পঞ্চম স্থানে ছিল যথাক্রমে ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড ও দোহা সিকিউরিটিজ লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/আরএইচ