মোজাফফর হোসেনের বীমা দাবি আদায়ে অনুমোদন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-০৯ ১২:৩৪:১৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মোজাফফর হোসেন স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ অগ্নিকান্ডের ঘটনার পুনরুদ্ধারের জন্য বীমা দাবি আদায়ের অনুমোদন দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ১ কোটি ২৮ লাখ ৩৪ হাজার ৩৬৪ টাকা আদায়ের অনুমোদন দিয়েছে কোম্পানিটি। গত বছরের ১ লা নভেম্বর কোম্পানিটির অগ্নিকান্ডের ঘটনার পুনরুদ্ধারের জন্য কোম্পানিটি এই অর্থ আদায়ের অনুমোদন দিয়েছে। এ অর্থ ঋণ পরিশোধ, যন্ত্রপাতি পুন:নির্মাণ এবং অন্যান্য জরুরি আনুসঙ্গিক কাজে ব্যয় করা হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১২:৩৪/৯/৮/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














