এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-০৯ ১৩:১৮:৫১


পুঁজিবাজারে তালিকাভুক্ত এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ট্রাস্টি ৩০ জুন, ২০২১ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ২ টাকা ৩৫ পয়সা। সমাপ্ত হিসাব বছরে বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৩১ পয়সা।ফান্ডটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ২ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১৩:১৮/৯/৮/২০২১