লেনদেনের প্রথম দিনেই দর বৃদ্ধির শীর্ষে সাউথ বাংলা ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১১ ১৫:৩৯:৫০
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৬৬ বারে ৮ হাজার ২৪৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইসলামিক ফাইন্যান্সের দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩৫৭ বারে ১ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৭৬১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৬ কোটি ৬০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩৩ বারে ৪৯ লাখ ৫৫ হাজার ৮৪০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৭ কোটি ৭১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মিরাকলের ৯.৮৪ শতাংশ, কপারটেকের ৮.১০ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৮.০২ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৬.৯৬ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৬.৪২ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৫.৪০ শতাংশ এবং এপোলো ইস্পাতের শেয়ার দর ৫.৩৪ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১৫:৩৯/১১/৮/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













