সোনালী লাইফের বাজেয়াপ্ত অর্থ ১৫% এর পরিবর্তে ৭.৫০%

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৮-১১ ১৯:০৯:১৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের বাজেয়াপ্ত অর্থ ১৫% এর পরিবর্তে ৭.৫০% করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বুধবার (১১ আগস্ট) বিএসইসির ৭৮৬ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) আবেদনে যে সকল বিনিয়োগকারী
একটি ব্যাংক হিসাবের বিপরীতে দুটির বেশি (আইপিও) আবেদন করেছেন, সম্মতি পত্রের এর শর্ত নং ১০ এর নির্দেশনা মোতাবেক সব আবেদন বাতিলপূর্কক আবেদিত অর্থের ১৫% বাজেয়াপ্ত করা হয়৷

বিনিয়োগকারীগণের আবেদনের প্রেক্ষিতে, শেষবারের মত পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীগণের স্বার্থ রক্ষার্থে কমিশন অদ্যকার সভায় বাজেয়াপ্ত অর্থ ১৫% এর পরিবর্তে ৭.৫০% করার সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য যে, ভবিষ্যতে কখনো এ ধরনের আবেদন গ্রহণ করা হবে না।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১৯:০০/১১/৮/২০২১