দর পতনের শীর্ষে আইএফআইএল মিউচুয়াল ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১২ ১৫:৫৪:৩০


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আইএফআইএল মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫৫ শতাংশ কমেছে। ফান্ডটি ২৪৫ বারে ৯ লাখ ৯২ হাজার ৯২৭ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৬৭ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পেপার প্রসেসিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১৮ বারে ১ লাখ ৭৬ হাজার ৬৬৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৮ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা এপেক্স ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৫৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৩৪ বারে ৩ লাখ ৯১ হাজার ২৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে-প্রাইম ইন্সুরেন্সের ৪.৫৫ শতাংশ, মনোস্পুল পেপারের ৪.১৩ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের ৩.৮৪ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৩.৭৮ শতাংশ, ফিনিক্স ইন্সুরেন্সের ৩.৬১ শতাংশ, ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ডের ৩.৫৭ শতাংশ, পূরবী জেনারেলের ৩.৫২ শতাংশ এবং ঢাকা ইন্সুরেন্সের ৩.৪০ শতাংশ দর কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১৫:৫৪/১২/৮/২০২১