৬ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ২৫ আগস্ট
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১৮ ১৪:২৭:৩৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের ছয় প্রতিষ্ঠান লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত ট্রাস্টি কমিটির বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠান ছয়টি হলো : এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
সবগুলোর ফান্ডের ট্রাস্ট্রি কমিটির সভা আগামী ২৫ আগস্ট বিকাল ৩টা অনুষ্ঠিত হবে। ফান্ডগুলোর সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১৪:২৭/১৮/৮/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














