রূপালি ব্যাংকের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৮-১৮ ২০:১২:২৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান রূপালি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (১৮ আগস্ট) ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
ব্যাংক সূত্রে জানা গেছে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২১) শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২২ পয়সা।
একই সময়ে ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ৪৪ টাকা ৬১ পয়সা।
আর প্রথম দুই প্রান্তিক বা ৬ মাসে (জানুয়ারি-জুন,২১) ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৩৭ পয়সা।
একই সময়ে ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ৪৬ টাকা ৪৯ পয়সা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














