মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের দুই উদ্যোক্তা ও পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১৯ ০৯:৫৮:৪৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের দুই উদ্যোক্তা ও পরিচালক ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পরিচালক মাহাতাবউদ্দিন চৌধুরীর কাছে থাকা সব অর্থাৎ ৮ লাখ ৯৮ হাজার ৫০৯টি শেয়ার এবং উদ্যোক্তা সৈয়দ নুর আলমের কাছে থাকা সব অর্থাৎ ১ লাখ ২৩ হাজার ২০০টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবে এই দুই উদ্যোক্তা ও পরিচালক।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/০৯:৫৮/১৯/৮/২০২১