ট্রাস্ট ব্যাংকের বোনাস শেয়ার বিওতে প্রেরণ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১৯ ১০:১৬:১৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ট্রাস্ট ব্যাংকের ঘোষিত বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বোনাস শেয়ার ১৯ আগস্ট (বৃহস্পতিবার) শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে।

এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস শেয়ার দেয়ার ঘোষণা দেয়। যা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস