সায়হাম কটনের বীমা দাবি আদায়
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১৯ ১৪:৪৩:০১
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম কটন লিমিটেড বীমা কোম্পানির কাছ থেকে ১৫ কোটি টাকা আদায় করেছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ২০২০ সালের ১৫ অক্টোবরের অগ্নিকান্ডে ভবন নির্মার্ণের কাঁচামাল বাবদ ৫৯ কোটি ৩ লাখ ৭০ হাজার ২২১ টাকার বিমা দাবি ছিল। পরিশোধের অংশ হিসাবে ৪২ কোটি ২ লাখ ৬৪ হাজার ১১৪ টাকা আদায় করেছে কোম্পানিটি। এ অর্থ দিয়ে কোম্পানিটি ভবনের গোডাউন পুর্ননির্মাণ এবং অন্যান্য জরুরি কাছে ব্যবহার হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














