বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-২৩ ১০:১৬:২০
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স (বিজিআইসি) লিমিটেড ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আর্গুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেডের (এসিআরএসএল) রেটিং অনুযায়ী বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’।
৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক হিসাব এবং ৩০ জুন ২০২১ সমাপ্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














