ঢাকা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-২৪ ২০:২৫:৫০


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

ব্যাংক সূত্রে জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় ছিল ১৮ পয়সা।

আর অর্ধ-বার্ষিকীতে (জানুয়ারি-জুন,২১) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় ছিল ৭৯ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ২০ টাকা ৯৭পয়সা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ