বিএমআরইতে বিনিয়োগ করবে তমিজউদ্দিন টেক্সটাইল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-২৫ ১০:৪৩:১১


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের তমিজউদ্দিন টেক্সটাইলের পরিচালনা পর্ষদ কোম্পানি বিএমআরইতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ভারসাম্য, আধুনিকীকরণ, পুনর্বাসন এবং সম্প্রসারণে বিএমআরইতে ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে। এই বিনিয়োগে কোম্পানিটি নিজস্ব সম্পদ এবং ব্যাংক লোন থেকে অর্থায়ন করবে। কোম্পানিটি বিএমআরইর জন্য চীন, জাপান এবং ইউরোপীয় দেশ থেকে অত্যাধুনিক স্পিনিং উৎপাদন সুবিধাসহ বেশিরভাগ যন্ত্রপাতি প্রতিস্থাপন করবে।

বিএমআরই বাস্তবায়নের পর লাভজনকতা, সুতার গুণমান, উৎপাদন ক্ষমতা ও দক্ষতার ক্ষেত্রে উল্লেখযোগ্য আয় হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস