করোনায় আজ ১১৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৮-২৫ ১৭:৪৯:০৭


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১১৪ জন মারা গেছেন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৬২৭ জনে।

নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৯৬৬ জনের। এর মাধ্যমে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জনে।

বুধবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার করোনায় ১১৪ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২শর নিচে নামা শুরু করে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সানবিডি/ এন/আই