সাংবাদিক মাহফুজের পিতার মৃত্যুতে সিএমজেএফের শোক
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৮-২৫ ১৯:২৯:১৯
ইংরেজি দৈনিক দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সিনিয়র রিপোর্টার মাহফুজ উল্লাহ বাবুর পিতা মোহাম্মদ উল্লাহ’র (মনজু মিয়া) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরাম (সিএমজেএফ)।
বুধবার (২৫ আগস্ট) বিকেলে সংবাদ বিজ্ঞতির মাধ্যমে সিএমজেএফের সভাপতি হাসান ইমাম রুবেল ও সাধারণ সম্পাদক মনির হোসেন এই শোক প্রকাশ করেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর বনশ্রীস্থ ফরাজী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৯টায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি ১ ছেলে ও ১ মেয়ে নাতি নাতনীসহ অসংখ্যাগুনগ্রাহী রেখে গেছেন।
শোক বার্তায় হাসান ইমাম রুবেল ও মনির হোসেন জানান, আমরা অত্যান্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, সিএমজেএফের সদস্য ও ইংরেজি দৈনিক দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সিনিয়র রিপোর্টার মাহফুজ উল্লাহ বাবুর পিতা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ (মনজু মিয়া) বুধবার সকালে রাজধানীর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার বাদ আসর ব্রাক্ষণবাড়িয়ায় সরাইলে দেওরা খাদেম বাড়ি জামে মসজিদে, নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। সিএমজেএফ পরিবারের পক্ষ থেকে আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একইসঙ্গে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন পরিবারকে শোক সহিবার শক্তিদান করেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














