কাল থেকে খুলছে জাতীয় চিড়িয়াখানা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৮-২৬ ২০:৩৬:২৯
আগামীকাল থেকে খুলছে জাতীয় চিড়িয়াখানা। সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। তবে দর্শনার্থী প্রবেশের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হচ্ছে কঠোর স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের বেশকিছু নির্দেশনা মেনে চলতে হবে। দর্শনার্থীদের চিড়িয়াখানা চত্বরে জটলা করা যাবে না। ভেতরে চলাচলে একমুখী পথ ব্যবহার করতে হবে।
সবাইকে হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করতে হবে জানিয়ে তিনি বলেন, এজন্য চিড়িয়াখানার ভেতরে ১২টি জায়গায় হাত ধোয়ার জন্য হ্যান্ডস্যানিটাইজার রাখা হবে।
এর আগে করোনা গত ২ এপ্রিল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক এক বিজ্ঞপ্তির মাধ্যমে চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া গতবছরও করোনা সংক্রমণের ফলে প্রায় আট মাস বন্ধ ছিল জাতীয় চিড়িয়াখানা।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














