বাংলাদেশ-ভারত ফ্লাইট শুরু ৩ সেপ্টেম্বর

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-২৮ ২১:১৯:০৩


মহামারি করোনার সংক্রমণ রোধে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু হবে বলে জানা গিয়েছে। আজ শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এই তথ্য জানা গেছে। তবে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসা নিয়ে কেউ ভারত যেতে পারবে না।

এ ব্যাপারে জানা যায়, বাংলাদেশের সঙ্গে ফ্লাইট চলাচলে সম্মতি দিয়েছে ভারত। এর আগে ভারত বাংলাদেশকে এয়ার বাবল চুক্তির মাধ্যমে বিমান পরিচালনার প্রস্তাব দেয়। আর সেই ফ্লাইট কিভাবে পরিচালনা করা হবে সেটার বিষয়ে বেবিচক ভারতকে একটি চিঠি দেয়। আর সেই চিঠির উত্তরে ভারত এবার ফ্লাইট পরিচালনার তারিখ ঘোষণা করল।

সানবিডি/এনজে