এক্সপ্রেস ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৮-২৯ ০৯:৪২:৫৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে বিনিয়োগকারীদের অন্তর্বর্তী লভ্যাংশ হিসেবে শেয়ার প্রতি ৫০ পয়সা, অর্থাৎ ৫ শতাংশ লভ্যাংশ দেয়া হয়েছিল। অর্থাৎ সর্বমোট ৭ শতাংশ নগদ লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আর ২০২১ সালের ৩০ জুন শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৯ ডিসেম্বর। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ অক্টোবর।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














