মেট্রোরেলের পরীক্ষামূলক উদ্বোধন করলেন সেতুমন্ত্রী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-২৯ ১১:৪৮:৩৮
বহুল প্রতিক্ষীত দেশের অন্যতম মেগা প্রকল্প প্রথম মেট্রোরেলের (এমআরটি-৬) পরীক্ষামূলক আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে আজ।
রোববার সকাল ১০টায় উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেলের পরীক্ষামূলক কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এরপর শুক্রবারের মতো আজও ৬টি বগি নিয়ে মেট্রোরেল ভায়াডাক্টে (মেট্রো লাইন) চলাচল করবে। দিয়াবাড়ি ডিপো থেকে মিরপুরের পল্লবী হয়ে আবার ডিপোয় ফিরে যাবে ট্রেন।
দেশের প্রথম এই মেট্রোরেলে থাকবে ২৪টি ট্রেনসেট। প্রতিটি ট্রেনসেটের ৬টি করে ১৪৪টি কোচ থাকবে। প্রতিটি ট্রেনসেটে যাত্রী পরিবহণ ক্ষমতা ২ হাজার ৩০৮ জন। ঘণ্টায় মেট্রোরেল উভয়পাশে যাত্রীপরিবহণ করবে প্রায় ৬০ হাজার।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














