উত্তরা ব্যাংকের ২ পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-২৯ ১৭:০৯:২৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের উত্তরা ব্যাংকের পরিচালক ও মনোনীত পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির পরিচালক মোহাম্মদ রবিউল হোসেন ৯০ হাজার শেয়ার ক্রয় করেছেন। এছাড়া কোম্পানির মনোনীত পরিচালক বদরুনেছা শারমিন ইসলাম ২ লাখ শেয়ার ক্রয় করেছেন। এই দুই পরিচালক ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করেছেন। এর আগে ২৭ জুলাই এই দুই পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














