রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-২৯ ১৮:২৫:০৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিট হোল্ডারদের জন্য সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।
রোববার (২৯ আগস্ট) ফান্ডটির ট্রাস্টি কমিটির সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ১.০৬ টাকা। আর ২০২১ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ১৪.৭৬ টাকা।
ইউনিটহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ সেপ্টেম্বর।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














