২৪ ঘণ্টায় আরও ৯৪ জনের মৃত্যু
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৮-৩০ ১৯:০৫:২৭
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৭২৪ জনের।
এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১০৯ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জনে দাঁড়িয়েছে।
সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ১৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন।
গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৮৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ০৭ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১৪ দশমিক ১৪ শতাংশ।
২৪ ঘণ্টায় যে ৯৪ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ৪৯ জন এবং পুরুষ ৪৫ জন। এ সময় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪৩ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ২৭ জন মারা গেছেন। সিলেট বিভাগে সাতজনের মৃত্যু হয়েছে। বাকিরা অন্যান্য বিভাগের।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














