সোলার সিস্টেমে ২ কোটি গ্রাহককে বিদ্যুৎ দেওয়া সম্ভব: নসরুল হামিদ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-৩০ ২১:১৮:৫৩


দেশের পরিবেশের সঙ্গে সমন্বয় করেই সকল উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হয় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও বিকাশে নেওয়া হয়েছে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ। রুফটপ সোলার ও নেটমিটারিং সিস্টেম দিনে দিনে জনপ্রিয় বিজনেস মডেলে পরিণত হচ্ছে। সোলার হোম সিস্টেমে প্রণোদনা দেওয়ার জন্য ৬০ লাখ সোলার হোম সিস্টেমের মাধ্যমে প্রায় ২ কোটি অফগ্রিড এলাকায় অধিবাসীদের বিদ্যুৎ সুবিধা প্রদান করা সম্ভব হয়েছে।

আজ সোমবার(৩০ আগস্ট) প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিক্সন ভার্চুয়ালি সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় এসব কথা বলেন তিনি। সাক্ষাতে তারা পারষ্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় অন্যান্যের মধ্যে হাইকমিশনের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংক্রান্ত টিম লিডার জন অয়ারবারটন ও পরিচালক (উন্নয়ন) জডিদ হারবার্টসন সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

সানবিডি/এনজে