ইউনিয়ন ক্যাপিটালের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-৩১ ১৯:২৯:৩৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) কোম্পানিটির পরিচালনা পর্ষদের ২৮৩ তম সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ২৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত লোকসান ছিল ১ টাকা ২৭ পয়সা।
আর অর্ধ-বার্ষিকীতে (জানুয়ারি-জুন,২১) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ৮৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত লোকসান ছিল ১ টাকা ৪০ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ৩ টাকা ২৮ পয়সা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














