৮ ফান্ডের সোমবার লেনদেন বন্ধ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-০৫ ১২:৫২:১০


পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ মিউচ্যুয়াল ফান্ডের সোমবার শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ফান্ডগুলো হলো- ফান্ডগুলো হলো- আইসিবি এএমসিএল ২য় মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়িজ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি ৩য় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি সোনালী ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং আইসিবি অগ্রণী ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  সোমবার ফান্ড ৮টির স্পট মার্কেট সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে ফান্ড ৮টি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে সোমবার লেনদেন স্থগিত রাখবে ফান্ড ৮টি। মঙ্গলবার এসব ফান্ডের লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস