ইবনে সিনার লভ্যাংশ ঘোষণা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৯-২১ ১৯:০৬:২৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মাসিটিক্যাল খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিটিক্যাল লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ । ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার সমন্বিত প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৬৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৫৬ পয়সা।
এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৯২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৭৩ পয়সা।
৩০ জুন,২০২০ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৮ টাকা ৬৯ পয়সা।
লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১8 নভেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১8 অক্টোবর।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














