৩ কোম্পানির বোর্ড সভা আজ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১১ ১০:৪৩:৩০
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ বিকালে অনুষ্ঠিত হবে। কোম্পানি তিনটি হলো : এনভয় টেক্সটাইল, ফরচুন সুজ এবং কাশেম ইন্ডাস্ট্রিজ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে এনভয় টেক্সটাইলের বোর্ড সভা বিকাল ৩টায়, ফরচুন সুজের বিকাল সাড়ে ৪টায় এবং কাশেম ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা দুপুর ২.৩৫টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর বোর্ড সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














