আফতাব অটোর বোর্ড সভা ২৬ অক্টোবর

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১৮ ১৫:০৭:৫০


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আফতাব অটোমোবাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস