রাবি শিক্ষক নাসেরের মৃত্যুতে শোকসভা
প্রকাশ: ২০১৬-০১-৩০ ১৬:২৩:০২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. আবু নাসেরের মৃত্যুতে বিভাগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পরিসংখ্যান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এ সভার আয়োজন করেন।
বিভাগের সভাপতি অধ্যাপক মো. রিপতার হোসেনের সভাপতিত্বে শোকসভায় বিভাগের শিক্ষকরা মরহুমের জীবন-কর্ম সম্পর্কে আলোচনা ও স্মৃতিচারণ করেন।
সভায় বক্তারা মরহুমের মৃত্যুতে বিভাগের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করা করেন। এতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। শোকসভায় মরহুমের রুহের মাগফিরাত করে বিশেষ মোনাজাতও করা হয়। বৃহস্পতিবার অধ্যাপক ড. আবু নাসের হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













