ইবিতে ক্যাফেটরিয়া ম্যানেজারকে ছাত্রলীগ কর্মীর মারধর

প্রকাশ: ২০১৬-০১-৩০ ১৯:২৭:৫২


iu.sunbdইসলামী বিশ্ববিদ্যলয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ম্যানেজার বিপ্লব হোসেনকে ছাত্রলীগ কর্মী তৌকির মাহফুজ মাসুদ মারধর করেছে ।

পরবর্তীতে ক্যফেটরিয়া ম্যানেজার বিপ্লব হোসেন ও ক্যফেটেরিয়ার কর্মচারিরা মাসুদ ও তার বন্ধুদেরকে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ শনিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যলয়ের ইংরেজী বিভাগের ২০১০-১১ বর্ষের ছাত্র তৌকির মাহফুজ মাসুদ ও তার বন্ধুরা বিশ্ববিদ্যলয় ক্যফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় ক্যাফেটেরিয়া ম্যনেজার বিপ্লব হোসেন তাদেরকে শিক্ষক লাউঞ্জ থেকে বের হয়ে সাধারণ শিক্ষার্থী লাউঞ্জে বসতে বলেন। এ সময় তাদের উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মাসুদ ও তার বন্ধুরা ক্যফেটেরিয়া ম্যনেজার বিপ্লব হোসেনকে মারধর করে ।

পরে ক্যফেটেরিয়া ম্যনেজার বিপ্লব হোসেন ও ক্যফেটেরিয়ার কর্মচারিরা মাসুদ ও তার বন্ধুদেরকে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া দেয়। এ সময় মাসুদ ও তার বন্ধুরা বিশ্ববিদ্যলয়ের অনুষদ ভবনে নিরাপদ আশ্রয় নেয়। পরবর্তীতে বিশ্ববিদ্যলয়ের প্রক্টর প্রফেসর ড: মাহবুবুর রহমান বিষয়টি উভয়ের মাঝে মীমাংসা করে দেয়।

ক্যাফেটেরিয়া ম্যনেজার বিপ্লব হোসেন বলেন, “মাসুদ ও তার বন্ধুরা ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে বসে আড্ডা দিচ্ছিল । শিক্ষক লাউঞ্জে যেহেতু শিক্ষকরা বসে, তাই আমি তাদেরকে শিক্ষক লাউঞ্জ ছেড়ে সাধারণ শিক্ষার্থী লাউঞ্জে বসতে বলি। এ সময় আমার সাথে তার কথা কাটাকটি হয় পরে মাসুদ ও তরি বন্ধুরা আমাকে মারতে শুরু করে এসময় কর্মচারীরা আমাকে বাচাতে আসলে তাদেরকে ও মারধর করে” তবে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।

এ বিষয়ে মাসুদ বলেন, “আমরা বন্ধুরা মিলে ক্যফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে বসে আড্ডা দিচ্ছিলাম । এ সময় বিপ্লব আমাদেরকে উঠে যেতে বলে তখন আমার সাথে তার কথা কাটাকাটি হয়। আমরা ক্যাফেটেরিয়া থেকে চলে যাচ্ছিলাম তখন পেছন থেকে আমাদেরকে বিপ্লব ও তার কর্মচারীরা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করে”। তবে মারধরের বিষয়টি সে অস্বীকার করে।

বিশ্ববিদ্যলয়ের প্রক্টর প্রফেসর ড: মাহবুবুর রহমান বলেন, “বিষয়টি উভয়ের মাঝে মীমাংসা করে দেয়া হয়েছে”।

সানবিডি/ঢাকা/রাআ