সূতা উৎপাদন বাড়াতে বিনিয়োগ করবে স্কয়ার টেক্সটাইল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১০-২৪ ১২:৫৪:৪৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্কয়ার টেক্সটাইল সূতা উৎপাদন বাড়াতে ৩৪৬ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি বছরে ১১ হাজার ৫৬৫ টন সূতা উৎপাদন বাড়াতে চায়। কোম্পানিটি আশা করছে বছরে টার্নওভার আসবে ৩৭১ কোটি টাকা এবং টার্নওভারের ৫-৭ শতাংশ মুনাফা হবে। ২০২৩ সালের এপ্রিলে কোম্পানিটির নতুন প্রকল্পের কাজ শেষ হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস