চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১১-০৯ ১৭:৩৮:৩৫
রাজধানীর চকবাজারের এসকে টাওয়ার নামের একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।
মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর চকবাজারের এসকে টাওয়ার নামের একটি প্লাস্টিকের গোডাউনে বিকেল সাড়ে চারটায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। প্রয়োজনে আরও ইউনিট বাড়ানো হবে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, প্লাস্টিক কারখানাটি মিটফোর্ড হাসপাতালের পাশে। ছয়তলা ভবনের এসকে টাওয়ারের দোতলায় আগুনের সূত্রপাত হয়। ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।
সানবিডি/ এন/আই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














