বিসিক ভবনে উদ্যোক্তা মেলা শুরু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১১-১৫ ২০:৩৬:১৩
কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) উদ্যোক্তাদের পণ্য বিপণনে মেলার আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
সোমবার (১৫ নভেম্বর) রাজধানীর মতিঝিলে বিসিক ভবনে (পুরাতন) বিসিকের চেয়ারম্যান মো. মোশতাক হাসান এ মেলার উদ্বোধন করেন।
বিসিক বিপণন বিভাগ ও পিপলস ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডসের স্বত্বাধিকারী রেজবিন হাফিজের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিক মহাব্যবস্থাপক অখিল রঞ্জন তরফদার, আঞ্চলিক পরিচালক (ঢাকা) আব্দুল মতিন, প্রধান নকশাবিদ জেসমিন নাহারসহ বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মেলায় ৫০টি স্টলে বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারী উদ্যোক্তাদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত পণ্যসামগ্রী স্থান পেয়েছে।
এগুলোর মধ্যে রয়েছে- কারুপণ্য, নকশিকাঁথা, পাটপণ্য, বুটিকস পণ্য, জুয়েলারি, লেদারগুডস, অর্গানিক ফুডস, ইলেকট্রনিকস পণ্য ও মধুসহ নিত্যব্যবহার্য পণ্যসামগ্রী।
মেলা চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














