পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান হলেন নাজমুল আহসান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৬ ১৭:৫৯:৪৮
বাংলাদেশ তৈল,গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক নাজমুল আহসান।
আজ সোমবার (৬ ডিসেম্বর) অতিরিক্ত সচিব নাজমুল আহসানকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পেট্রোবাংলার চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা গ্রেড-১ কর্মকর্তা এ বি এম আবদুল ফাত্তাহের অবসরে যাওয়ার সুবিধার্থে গত ২৪ নভেম্বর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর গত ২৮ নভেম্বর থেকে তাকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এছাড়া বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. হেমায়েৎ হুসেন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














