ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চেক প্রতারণার মামলা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৯ ১৬:২২:০০


ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) বিরুদ্ধে চেক প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম আফনান সুমির আদালতে তোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ১০ জানুয়ারি তাদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর বিকালে রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালির এমডি রাসেলের বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযান শেষে এ দম্পতিকে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

সানবিডি/এনজে