জবিতে ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতা আহত
প্রকাশ: ২০১৬-০২-০৭ ১৯:১৩:৪৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের শোডাউনে হামলা চালিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় জুয়েল মৃধা নামের ছাত্রদল নেতার মাথা ফেটে যায়। এছাড়া আরও কয়েকজন কর্মী আহত হন।
রবিবার সকাল ৯ টার দিকে নবগঠিত ছাত্র দলের প্রচার সম্পাদক জুয়েল মৃধা ১০-১২ জন কর্মী নিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় শোডাউন দিতে গেলে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানভীর রহমান খান এর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। এতে জুয়েল মৃধা সহ ৬-৭ জন ছাত্রদল কর্মী আহত হন। এদের মধ্যে জুয়েল মৃধা গুরুতর আহত হয়ে একটি বেসরকারী ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। অন্যান্য আহত কর্মীরা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক এস এম সিরাজুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় এমন অছাত্ররা এসে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে তাদেরকে প্রতিহত করা আমাদের কর্তব্য। ছাত্রদলের কোন কর্মী যদি ক্যাম্পাসের ছাত্র হয়ে থাকে তাহলে তাদের ব্যাপারে কোন আপত্তি নেই।’
সানবিডি/ঢাকা/রাআ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













