রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৫ জন আটক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২৬ ১৪:৪৩:৪২
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে আটক করেছে।
শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ বিষয়ে ডিএমপি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আটকের সময় তাদের কাছ থেকে ৭৭৬ পিস ইয়াবা, ১৭৩ গ্রাম ২৭৯ পুরিয়া হেরোইন, ২৩ কেজি ৯৪৪ গ্রাম গাঁজা ও ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা করা হয়েছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














